• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
তামিমাকে ফেরত পাওয়ার জন্য মামলা করেননি রাকিব হাসান:এবার মুখ খুলছেন সাবেক স্বামী,জানা গেলে আসল কারণ! সুনামগঞ্জের দোয়ারা বাজারে ভাবিকে কে নিয়ে দেবর উধাও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা আজ বিকাল ৪ ঘটিকায় তাঁর নিজ বাড়ি জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে হা’তকড়ার বদলে বিয়ের আংটি-চু-রি-র অভিযোগে ধ-রা সুন্দরী বিধবা নারীকে বিয়ে করে ঘরে তুললেন ব্যবসায়ী সিলেট (-০৫) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নে’ই! হযরত শাহজালাল ও শাহপরান মাজারের হিসাব চাওয়ার পেছনের মূল কারণ জানা গেল? জকিগঞ্জের তরুণ গুলজার আহমদের সৌদি আরবে রহস্যজনক মৃ*ত্যু বগুড়ায় পরকীয়া প্রেমের টানে সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে সাবেক ইউপি সদস্যদের রহস্যজনক মৃ-ত্যু,প্রেমিকা আটক নাটোর জেনারেল হাসপাতালে দুই বছরের শিশুকে চিকিৎসা করাতে আসা এক মা ধর্ষণের শিকার সিলেটে ডাক্তার রুলির স্বামীর রহস্যজনক মৃ-ত্যু-র পর এবার ১০ম শ্রেণি পড়ুয়া পুত্রের ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে জকিগঞ্জে নিখোঁজ গৃহবধূর লা*শ পাওয়া গেল সুরমা নদীতে

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ – জকিগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার ১ নং বারহাল ইউনিয়নের কোনাগ্রাম এলাকার এক গৃহবধূ নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর সুরমা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জকিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।নি-হ-ত বাসনা রানি মালাকার (২৮) উপজেলার কোনাগ্রামের বাসিন্দা কাজল মালাকারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ির পাশের সুরমা নদীতে ভাসমান জ্বালানিকাঠ (লাকড়ি) সংগ্রহ করতে যান বাসনা রানি মালাকার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে বিষয়টি জকিগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টাব্যাপী তল্লাশি চালানোর পর সন্ধ্যায় সুরমা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বামী কাজল মালাকার বলেন, সকালে লাকড়ি সংগ্রহের জন্য নদীতে যাওয়ার পর তাঁর স্ত্রী নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে।

জকিগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এ ব্যাপারে জকিগঞ্জ থানার তদন্ত ওসি সুজন মিয়া বলেন এই ঘটনার খবর শুনে থানা থেকে ফোর্স পাটিয়েছেন, লা*শ উদ্ধার করার জন্য।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও ঘটনাটির গভীর দুঃখ æ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd