• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মাজারে শিকল সাইজি বেঁধেও শেষ রক্ষা হলো না মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হ-ত্যা মামলার লিটনের ঢাকায় গ্রেফতার!

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নতুন চমক,সিলেট থেকে জাফলং যাবে ট্রেন

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

এসবিডিনিউজ: নিজস্ব প্রতিবেদক:এম এ রশীদ বিশেষ প্রতিনিধি,সিলেট।

সিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন চালুর উদ্যোগ নেয়া হয়েছে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটন স্পট ও পাথর কোয়ারি জাফলং পর্যন্ত রেললাইন চালুর উদ্যোগ নেয়া হয়েছে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, এ মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেট এসে এর সম্ভাব্যতা যাছাই করবেন।

এরপর ফিজিবিলিটি স্টাডি হবে। মন্ত্রী বলেছেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত ওয়াগন (ট্রেনের পণ্যবাহী কোচ) চালু হলে জাফলং-সিলেট রুটে সহজে ও কম খরচে পণ্য আনা নেয়া করা যাবে। এছাড়া পর্যটকসহ যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন।

বুধবার রাতে সিলেটের জিন্দাবাজারে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।এসময় ঢাকা-সিলেট রুটের ছয় লেনে উন্নীতের কাজ সম্পর্কে মন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের সমস্যার কারণে এই সড়কের কাজ আটকে ছিল। সার্ভেয়ার সঙ্কটের কারণে ভূমি অধিকরণ কাজে দেরি হচ্ছিল।

সম্প্রতি আমি ভূমিমন্ত্রীর সাথে কথা বলে সিলেটে ছয়জন সার্ভেয়ার নিয়োগের ব্যবস্থা করেছি। এখন আর সার্ভেয়ারের দোহাই দেয়া যাবে না। আশা করছি, দ্রুতই ভূমি অধিগ্রহণ শেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ পুরোদমে শুরু হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তা গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের যে কোনো জায়গায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ব্যাপারে আলোচনা চলছে। এটি নির্মাণ করা গেলে পুরো সিলেটবাসী উপকৃত হবেন।জাফলং, রাতারগুল, বিছনাকান্দিসহ পর্যটনকেন্দ্রগুলোতে ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুতই এ কাজ শেষ হবে।

এছাড়া সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর যাতায়াত ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সংকট দূর করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান। এর আগে দুপুরে তিনি গোয়াইনঘাটের বিছনাকান্দি পরিদর্শন করেন। সেখানে ওয়াশব্লকসহ পর্যটন স্পটের উন্নয়ন কাজের খোঁজখবর নেন। এসময় বিএনপির উপজেলা সভাপতি আবদুল হাকিম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd