এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক মর্মান্তিক দূর্ঘটনাটায় সিলেটের কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃ*ত্যু!
উপজেলার গাছবাড়ি এলাকার পাঁচ রেমিট্যান্স যোদ্ধা যথাক্রমে জসিম উদ্দিন,জিবাল উদ্দিন,মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ-এর মৃ*ত্যু*তে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি।
আজ এক শোক বার্তায় তিনি নিহত রেমিট্যান্স যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
তিনি এই আকস্মিক দূ-র্ঘটনায় নিহতদের পরিবার- পরিজনকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিপদগ্রস্ত পরিবারসমূহের পাশে দাঁড়াবার অনুরোধ জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর প্রতি।
শোকবার্তায় তিনি বলেন,’দেশের অর্থনৈতিক উন্নতির জন্যে মাতৃভূমি ছেড়ে যারা ভাগ্য বদলের আশায় প্রবাসে গিয়ে দূর্ঘটনায় জীবন দিয়েছেন,তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান।তাদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাই।আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন।’