• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

মালয়েশিয়া থেকে জকিগঞ্জে প্রবাসীর লা-শ ফেরত আনতে সরকারিভাবে সহযোগিতা করায় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান ইকবাল আহমদ

Reporter Name / ২৪৭ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক – এসবিডিনিউজ -মালয়েশিয়া থেকে সিলেটের জকিগঞ্জে প্রবাসীর লা-শ ফেরত আনতে সরকারিভাবে সহযোগিতা করায় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান জকিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ইকবাল আহমদ তাপাদার।তিনি তাঁর ফেইসবুক আইডিতে এক আবেগঘন ফেইসবুক পোস্ট দিয়ে যা বলেছেন নিম্নে তা হুবুহ তুলে ধরা হল

সিলেটের অহংকার, সিলেটের গর্ব বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী সিলেটের সাবেক সফল মেয়র জনাব আরিফুল হক চৌধুরী তাঁর কাজের মাধ্যমে প্রমাণ করলেন তিনি জনগণের প্রকৃত সেবক। মালয়েশিয়ায় জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গারজল সোনার গ্রামের শামসুল হকের লাস মালয়েশিয়া থেকে জকিগঞ্জে পাঠানোর সহযোগিতা চেয়ে ফোন করেছিলাম। তিনি সুইজারল্যান্ডে সেই গুরুত্বপূর্ণ সভায় থাকা অবস্থায়ও ফোন রিসিভ করলে আমি এই লাশ বাড়িতে পাঠানোর সহযোগিতা কামনা করি।

তিনি জরুরী ভিত্তিতে মহাপরিচালকের সাথে কথা বলেন এবং আমাকে নাম্বার দিয়ে কথা বলতে বলেন। আমি মহাপরিচালক সহ দায়িত্বশীলদের সাথে কথা বলি। মন্ত্রী মহোদয়ের নির্দেশে খুবই দ্রুত, সম্পূর্ণ সরকারিখরচে লাশ বাড়িতে পৌঁছানো সহ আর্থিক সহযোগিতা করা হয় । শুধু তাই নয় ঢাকা এয়ারপোর্ট থেকে লাস বাড়ি পৌঁছা পর্যন্ত বারবার ফোন করে খোঁজ নিচ্ছিলেন।

বিদেশে থেকেও তার দায়িত্ব পালনে বিন্দুমাত্র ত্রুটি হয়নি। মাননীয় মন্ত্রী ও তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ জেনো তাঁকে মানুষের সেবা করার জন্য আরো বেশি করে নেক হায়াত ও শারীরিক সুস্থতা দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd