• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

জকিগঞ্জে জুলাই যোদ্ধা জাফর আহমদ এর উপর হামলার অভিযোগের বিষয়ে যা জানা গেল?

Reporter Name / ৬০৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ – জকিগঞ্জ থেকে বিশেষ সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে বিগত জুলাই আন্দোলনে জকিগঞ্জে নেতৃত্বদানকারী ও সমন্বয়ক হিসেবে পরিচিত জাফর আহমদ এর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় আজ কালিগঞ্জ বাজারে রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় এ হামলার ঘটনা ঘটে।তবে কে বা কারা এই হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।একটি ভিডিওতে দেখা যায় স্থানীয় একটি শ্রমিক সংগঠনের অফিসে বসা অবস্থায় তার গায়ের জামা ছে’ড়া ও উৎসুক জনতার ভীড়।একপর্যায়ে নতুন জামা পরিধান করে সাদা একটি কারে করে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।এসময় উৎসুক জনতা বিভিন্ন ক’টু’ক্তি মূলক কথাবার্তা বলেন।

স্থানীয় গণমাধ্যমে তার বক্তব্য পর্যালোচনা করে দেখা যায় তিনি দুটি জায়গায় দুটি বক্তব্য দিয়েছেন,এক জায়গায় বলেছেন তিনি বারঠাকুরীর গ্রামের বাড়ি থেকে বের হয়ে সিলেটের উদ্দেশ্য যাচ্ছেন,গাড়ি থেকে কে বা কারা তাকে নামিয়ে মা’র’ধ’র করছে,আরেক জায়গায় দাবি করছেন,বাস এখানে থামনোর পর তিনি বাজারে নেমে  এক ব্যক্তির সাথে নাস্তা শেষে তাঁকে বিদায় দিয়ে তিনি চলে যাওয়ার পর পুনরায় গাড়িতে উঠার সময় তাকে ঘিরে নানা কটুক্তি করা হয়।

এসময় তিনি কোন প্রতিবাদ না করলেও তার উপর অ’ত’র্কি’ত হা-ম-লা চালানো হয়।পরে কিভাবে তিনি শ্রমিক সংগঠনের অফিসে গেলেন এই বিষয়ে কিছু বলেননি,তবে ২/৩ জনের নাম বলেছেন তার পাশে এগিয়ে এসেছেন বলে দাবি করেন।

তবে রাত ১০.০০ ঘটিকার সময় জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায় না বলে জানা গেছে,আর কোন বাস বিশেষ কারনে গেলেও বাস থেকে নেমে নাস্তা করার সুযোগ থাকবে কিনা এটি ও নিশ্চিত হওয়া যায়নি।একারণে তার বক্তব্য থেকেও নতুন করে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে,আসলে তিনি কালিগঞ্জ বাজারে কেন এসেছিলেন বা কেউ সাথে ছিল কি না?

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিওতে নারী কেলেঙ্কারির বিষয় উঠে আসলেও এ বিষয়ে এখন পর্যন্ত সঠিক কোন তথ্য প্রমাণ বা নারী কে ও তার পরিচয়  এসবিডিনিউজ এর হাতে আসেনি।

তিনি আরো দাবি করেন বিভিন্ন জায়গায় ব্যক্তগত ভাবে যোগাযোগ করেও তেমন কোন সহযোগিতা পাচ্ছেন না।এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ও হ’তা’শা প্রকাশ করেন।মামলা করবেন কি না এ বিষয়ে কিছু জানা যায়নি।এর আগেও তার উপর হা’ম’লা হয়েছে বলে দাবি করেন।

খোঁজ নিয়ে জানা যায় বিগত ৪ আগষ্টের ঘটনায় জকিগঞ্জের একটি আলোচিত মামলার ও বাদী তিনি।বিভিন্ন সময় তাকে নিয়ে নানা জনের নানা মন্তব্য স্যোসাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।তিনি ও বিভিন্ন সময় তার মত করে এসবের ব্যাখ্যা ও প্রদান করেন।

তবে আজকের হামলা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,ইতিমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ও সয়লাব হয় গেছে।নেটিজেনরা নানা মন্তব্য করছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd