• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সমাজের অবহেলিত,পথশিশুদের জীবনে একটি স্থায়ী পরিবর্তন আনতে আগামীকাল সিলেট আসছেন ফাহিম আল চৌধুরী

Reporter Name / ৩৫৪ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট – এসবিডিনিউজ: জকিগঞ্জের কৃতিসন্তান,বিশিষ্ট শিল্পপতি ও দানবির ফাহিম আল চৌধুরী আগামীকাল সিলেট আসছেন।তিনি সমাজের অবহেলিত ও পিছিয়ে পড় জনগোষ্ঠীর জন্য কাজ করতে চান। ইতিমধ্যে সিলেটের ভাইরাল ‘ফুলকন্যার’ দায়িত্ব নিয়েছেন পাশাপাশি আরো যারা ফাইজার মত অবহেলিত তাদের ও খোঁজে বের করে তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।আজ তিনি নিজের ভেরিফাইড ফেইসবুক আইডিতে একটি পোস্ট করেন তা হুবুহু তুলে ধরা হলো।

সম্মানিত সাংবাদিক, ব্লগার, ইউটিউবার, রিল নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট, প্রিয় ভাই ও বোনেরা,

আপনাদের প্রত্যেকের প্রতি আমার অন্তরের গভীর থেকে রইলো অফুরন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনারা আপনাদের কলম, ক্যামেরা ও কণ্ঠের মাধ্যমে ছোট্ট নিষ্পাপ শিশু ফাইজাকে আমাদের সবার চোখের সামনে তুলে ধরেছেন, যা না হলে হয়তো আমার দৃষ্টিতেও আসতো না। আপনাদের সেই মানবিক প্রচেষ্টা, সেই দায়বদ্ধতা, এটাই আমাদের সমাজের আসল শক্তি।

সত্যি বলতে, আপনাদের সেই একটি ভিডিও, একটি লেখা, একটি পোস্ট, একটি শিশুর নীরব কান্নাকে পৌঁছে দিয়েছে লক্ষ-কোটি মানুষের হৃদয়ে। আপনাদের এই প্রচেষ্টা না থাকলে হয়তো ফাইজার কষ্ট, তার নিঃশব্দ সংগ্রাম, আমাদের দৃষ্টির আড়ালেই থেকে যেত। এজন্য আমি আপনাদের কাছে শুধু কৃতজ্ঞ নই, আমি ঋণী।

ইনশাআল্লাহ, আমি আগামীকাল সিলেটে আসার পরিকল্পনা করেছি, শুধু ফাইজার পাশে দাঁড়ানোর জন্য নয়, বরং তার ভবিষ্যৎকে নিরাপদ, সুশিক্ষিত ও সম্মানজনক করার একটি স্থায়ী পথ গড়ে তুলতে। পাশাপাশি, আমি আন্তরিকভাবে চাই আপনাদের সবার সাথে বসে কথা বলতে, কিভাবে আমরা একসাথে এই সমাজের অবহেলিত, পথশিশুদের জীবনে একটি স্থায়ী পরিবর্তন আনতে পারি।

কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি ক্যামেরা, একটি কলম, আর একটি সৎ হৃদয়, মিলে গেলে ইতিহাস বদলে যায়।

আর শেষ কথাটি: আমি ফাহিম, আমি সিলেটের সন্তান, সিলেটপন্থী, একজন গর্বিত সিলেটি। সবাই আমাকে ভালোবাসবেন, এটা আমার দাবি নয়, কিন্তু আমি আপনাদের প্রত্যেককে নিঃস্বার্থভাবে ভালোবাসি।

ইনশাআল্লাহ, আগামীকাল সবার সাথে সরাসরি দেখা হবে, একটু ভালোবাসা, কিছু কথা, আর একসাথে কিছু সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd