• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

এবারের ঈদযাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে দেশের সব পুলিশ ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে: আইজিপি

Reporter Name / ৩৮২ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ:পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আসন্ন ঈদযাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে দেশের সব পুলিশ ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বাংলাদেশ পুলিশ। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর প্রধান প্রবেশ ও বাহির পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, প্রতি বছর ঈদযাত্রার সময় ঘরমুখো মানুষের নানা ধরনের ভোগান্তি দেখা যায়। বিশেষ করে সড়কে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, ঈদের আগের দিন রওনা দিয়েও অনেকে সময়মতো বাড়িতে পৌঁছাতে পারেন না। এসব সমস্যার সমাধান করতে এ বছর সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, টিকিটের অতিরিক্ত মূল্য নেওয়া বন্ধ করা যায় এবং সড়কে অপ্রয়োজনীয় যানজট না থাকে—সেজন্য সরকারের পক্ষ থেকেও সমন্বয় সভা করা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

আইজিপি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর বড় বড় বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যেখানে প্রায়ই যানজট তৈরি হয়, সেখানে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতায় এসব এলাকায় যানজট নিরসনে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় গাড়ির চালক ও সহকারীরা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন নন। অনেকেই সড়কের মাঝখানে গাড়ি রেখে অন্য কাজে চলে যান, যার ফলে পেছনে দীর্ঘ যানজট তৈরি হয়। সামান্য সচেতনতা ও সাধারণ জ্ঞান প্রয়োগ করলে এসব সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।

গাবতলী বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, এটিকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। বরং এটি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া ইতিবাচক উদ্যোগ। বাস টার্মিনাল এলাকায় মাদকসেবী, ছিনতাইকারীসহ বিভিন্ন ধরনের অপরাধপ্রবণ লোকজনের আনাগোনা থাকে। এজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের সব পুলিশ ইউনিটকে সতর্ক থাকতে বলা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে আইজিপি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নির্দেশ দিয়েছেন যে ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার থাকতে পারবে না। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিকিটের অতিরিক্ত মূল্য নেওয়ার পরও অনেক যাত্রী অভিযোগ করেন না—এ বিষয়ে তিনি বলেন, দেশের আইন জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আইন সম্পর্কে অজ্ঞতা কোনো অজুহাত হতে পারে না। নাগরিকদের সচেতন হতে হবে এবং অন্যায় দেখলে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd