• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

নারায়নগঞ্জে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খু’নে”র রহস্য উদঘাটন

Reporter Name / ২৪৯ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ – নারায়ণগঞ্জে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার-০১, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ পূর্বপাড়ায় গত ১৭/০৩/২০২৬ খ্রি. রাতে স্বামীর সাথে খাবার শেষে ঘুমাতে যান গৃহবধূ সাবিনা বেগম ওরফে চম্পা (২২)। পরের দিন ১৮/০৩/২০২৬ তারিখ সকালে বাথরুম সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষ থেকে গৃহবধূ সাবিনা বেগম ওরফে চম্পা (২২)-এর লা’শ উদ্ধার হয়। এই ঘটনায় নিহতের ভাই রুবেল কাজী বাদী হয়ে ফতুল্লা থানার মামলা নং-৫৫,তাং- ১৮/০৩/২০২৬ খ্রঃ,ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। পিবিআই এর সিডিউভুক্ত মামলা হওয়ায় পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলার তদন্তভার স্ব-উদ্যোগে গ্রহণ করে। বর্তমানে এসআই মোঃ জাহিদ হোসেন রায়হান মামলাটি তদন্ত করছেন।

পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ মার্চ ২০২৬ খ্রিঃ রাত সাড়ে ১০ টার দিকে ফতুল্লার আলিগঞ্জ এলাকা থেকে ডিসিস্টের স্বামী হামিদুল ইসলাম রনি (২৭)’কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি সাবিনা বেগম চম্পা (২২) হ’ত্যা’র কথা স্বীকার করেন।গত ১৯/০৩/২০২৬ খ্রি. তিনি আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই এর তদন্তে এবং ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনায় জানা যায়, পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত ১৭/০৩/২০২৬ খ্রি. তারিখ রাতে তর্ক-বিকর্তের এক পর্যায়ে রনি তার স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে এবং লা’শ গোপন স্থানে ফেলে রাখে।

মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সাথে অন্য আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd