নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ - নারায়ণগঞ্জে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার-০১, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ পূর্বপাড়ায় গত ১৭/০৩/২০২৬ খ্রি. রাতে স্বামীর সাথে খাবার শেষে ঘুমাতে যান গৃহবধূ সাবিনা বেগম ওরফে চম্পা (২২)। পরের দিন ১৮/০৩/২০২৬ তারিখ সকালে বাথরুম সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষ থেকে গৃহবধূ সাবিনা বেগম ওরফে চম্পা (২২)-এর লা'শ উদ্ধার হয়। এই ঘটনায় নিহতের ভাই রুবেল কাজী বাদী হয়ে ফতুল্লা থানার মামলা নং-৫৫,তাং- ১৮/০৩/২০২৬ খ্রঃ,ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। পিবিআই এর সিডিউভুক্ত মামলা হওয়ায় পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলার তদন্তভার স্ব-উদ্যোগে গ্রহণ করে। বর্তমানে এসআই মোঃ জাহিদ হোসেন রায়হান মামলাটি তদন্ত করছেন।
পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ মার্চ ২০২৬ খ্রিঃ রাত সাড়ে ১০ টার দিকে ফতুল্লার আলিগঞ্জ এলাকা থেকে ডিসিস্টের স্বামী হামিদুল ইসলাম রনি (২৭)'কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি সাবিনা বেগম চম্পা (২২) হ'ত্যা'র কথা স্বীকার করেন।গত ১৯/০৩/২০২৬ খ্রি. তিনি আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পিবিআই এর তদন্তে এবং ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনায় জানা যায়, পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত ১৭/০৩/২০২৬ খ্রি. তারিখ রাতে তর্ক-বিকর্তের এক পর্যায়ে রনি তার স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে এবং লা'শ গোপন স্থানে ফেলে রাখে।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সাথে অন্য আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।