• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সিলেটে এসএমপি’র ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও GenieA Team-এর বিশেষ প্রচেষ্টায় উদ্ধারকৃত ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইলফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটে অদ্য ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে  পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA Team-এর বিশেষ প্রচেষ্টায় উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ৬৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে অদ্যাবধি সর্বমোট ২৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকগণ সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় পুলিশ কমিশনার মহোদয় পুরাতন মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং ডিভাইসের IMEI নম্বর যথাযথভাবে যাচাই করে সতর্কতার সঙ্গে মোবাইল ক্রয়ের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার সিলেট মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি গত ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানের বিষয়ে জানান যে, উক্ত অভিযানে কুখ্যাত ৩ জন মাদক ব্যবসায়ীসহ সর্বমোট ৩০ জনকে আটক করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ১২টি চাকু, ২৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয় এবং এ ঘটনায় ০২টি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd