এসবিডিনিউজ :নিজস্ব প্রতিবেদক সিলেটের কানাইঘাটে আবারও খু*নে*র ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরের হাতে আরেক কিশোর নি’হ’ত হয়েছেন।নি*হ*ত কিশোরের নাম আহাদ (১৫)। অভিযুক্ত কিশোরের নাম সায়েম (১৫)।
জানা যায়, গতকাল কথা কাটাকাটির জেরে কানাইঘাটের ডালাইচর গ্রামের এনাম (ভান্ডারির) ছেলে সায়েমের স্ক্রু ড্রাইভারের আঘাতে ওয়ার্কশপ দোকান কর্মচারী কিশোর আহাদ গুরুতর আহত হয়।গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদকে মৃ-ত ঘোষনা করেন।
প্রাথমিকভাবে কথা কাটাকাটির জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে এবং এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।