• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

দেড়াগাঁতীতে আপত্তিকর অবস্থায়’ মসজিদের ইমাম আটক:বিয়ের দাবিতে ভুক্তভোগী নারীর বায়না?

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

এসবিডিনিউজ নিউজ : নিজস্ব প্রতিবেদক : মসজিদের ইমামদের মসজিদের পাশে পরিবার নিয়ে থাকার সুযোগ করে দেওয়া এখন সময়ের দাবি,প্রায় এমন নিউজ দেখা যায়।পরিবার নিয়ে থাকলে হয়ত ইমামদের এমন অপরাধে জড়িয়ে যাওয়ার প্রবনতা কমতে পারে।

এক নারীর ঘর থেকে একটি মসজিদের ইমামকে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদ (টাঙ্গাইলপাড়া)-এর ইমাম মো. সেলিম ওই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাঁকে আটক করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী ও মসজিদের কয়েকজন মুসল্লি জানান, মো. সেলিম দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। এমন ঘটনায় তাঁরা বিব্রত ও হতাশা প্রকাশ করেছেন।

স্থানীয়দের দাবি, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম সেলিমের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছিল।

এ বিষয়ে ইমাম মো. সেলিম বলেন, “গত দেড় মাস ধরে মুঠোফোনে আমাদের যোগাযোগ ছিল। একপর্যায়ে শনিবার রাতে আমি তাঁর বাসায় যাই। পরে স্থানীয় লোকজন আমাকে আটক করেন।”

অন্যদিকে শানু বেগম বলেন, “আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি তাঁকে বিয়ে করতে চাই।”

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত নই। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd