• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সিলেটের জকিগঞ্জে রো’গাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে ৭ দিনের জেলসহ ১০ হাজার টাকা জরিমানা!

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে।

‎ জানা যায় উপজেলার জকিগঞ্জ বাজারে আজ দুপুরে একটি বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে।অভিযান চলাকালে অসুস্থ গরু জবাই করে ভেজাল মাংস বিক্রির অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

‎ভ্রাম্যমাণ ​আদালত পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস।আরো উপস্থিত ছিলেন থানা ও উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা।

‎​অভিযান সূত্রে জানা গেছে, জকিগঞ্জ বাজারে অসুস্থ গরু জবাই করে বাজারে ভেজাল মাংস বিক্রি করার অপরাধে একজন হাতেনাতে ধরা পড়েন। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা এবং একই সাথে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎​ভেজাল মাংস বিক্রেতার পাশাপাশি বাজারের আরও ৩টি দোকান এবং ২টি সিএনজি চালিত অটোরিকশাকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে আজকের অভিযানে সর্বমোট ১২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

‎​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস জানান, জনস্বার্থে এবং ভেজালমুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁ’শিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd