• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

হাতজোড় করে সংবাদ সম্মেলনে যা বললেন ভুক্তভোগী নারী রোহেলা!

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক তরুণী সংবাদ সম্মেলনে হাতজোড় করে দেশবাসীর উদ্দেশ্যে যা বললেন রীতিমতো অবাক করা বিষয়।

জানা যায় লন্ডন প্রবাসী স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগের তীর ‘ধ*র্ষ-ণে-র হুমকি দিয়ে ফ্ল্যাট দখল নিতে চায় ও আগের বিয়ের তথ্য গোপন করে প্রতারণা সহ একাধিক অভিযোগ তুলেন

“আমি কি শুধু ন্যায়বিচার চাইতে গিয়েই আজ ঘরবন্দি?” এমনই অসহায় প্রশ্ন তুলে সংবাদ সম্মেলনে নিজের জীবনের নির্মম অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সিলেট নগরীর বাসিন্দা রোহেলা বেগম।

শনিবার (২৭ জুন) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পারিবারিকভাবে ২০২২ সালের ডিসেম্বরে লন্ডনপ্রবাসী মাহমুদ আলীকে বিয়ে করলেও পরে জানতে পারেন, স্বামী আগের বিয়ে ও সন্তানের তথ্য গোপন করেছিলেন। তার দাবি, বিয়ের আগে লিখিতভাবে অবিবাহিত থাকার অঙ্গীকার করলেও বাস্তবে তা সত্য ছিল না।

রোহেলা বেগমের অভিযোগ, লন্ডনে নেওয়ার আশ্বাস ও ব্যবসার কথা বলে তার ছোট ভাইয়ের কাছ থেকে ২০ লাখ টাকা নেওয়া হয়। পরে টাকা ফেরত চাইলে সম্পর্কের অবনতি ঘটে এবং শুরু হয় মানসিক ও শারীরিক নি’র্যাতন।

তিনি জানান, প্রতারণার বিচার চেয়ে আদালতে মামলা করার পর থেকেই একের পর এক ভয়ভীতি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ফ্ল্যাট থেকে উচ্ছেদের চেষ্টা করা হয়েছে, এমনকি তাকে ধ-র্ষণের হুমকিও দেওয়া হয়েছে। সম্প্রতি বাসার সিসিটিভি ক্যামেরা খুলে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

রোহেলা বেগম আরও অভিযোগ করেন, তার প্রতিবাদের ভিডিও সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। একই সঙ্গে মিথ্যা মামলার মাধ্যমে তার ফ্ল্যাট দখলের ষড়যন্ত্রও করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd