• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

জকিগঞ্জে বিপুল পরিমাণ অ’স্ত্র উদ্ধারে ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে: কারা এর মূলহোতা চিহ্নিতকরণ হবে কি?

Reporter Name / ১৯৫ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারে ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে,কারা কেন,কখন এই অস্ত্রগুলো রেখেছে,অপরাধীর কি ধরা পড়বে,বা সনাক্তকরণ হবে।না প্রভাব খাঁটিয়ে ধরাছোঁয়ার বাইরে থাকবে।

জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকায় যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর ও ১১টি বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শনিবার (২৭ জুন) রাত প্রায় ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় এ অভিযান চালানো হয়।

পরে রাত ১২টা ৪৭ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানান বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল বলে ধারণা বিজিবির।

বিজ্ঞপ্তিতে সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক ও অস্ত্রের অনুপ্রবেশ এবং অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান ও সতর্ক অবস্থানের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd