• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মাজারে শিকল সাইজি বেঁধেও শেষ রক্ষা হলো না মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হ-ত্যা মামলার লিটনের ঢাকায় গ্রেফতার!

নারীর পেটে গাঁজা,চার নারীসহ গ্রেফতার ৫ জন: মোট ০৬ কেজি গাঁজা উদ্ধার!

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

এসবিডিনিউজ : ডেক্স রিপোর্ট: নারীর পেটে গাঁজা,চার নারীসহ গ্রেফতার ৫ জন,৬ কেজি গাঁজা উদ্ধার।

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা পেটে বেঁধে গাঁজা পাচারকালে তিন নারীকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন আছিয়া আক্তার (২৮), ইতি বেগম (৪১) ও পপি বেগম (২৫)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলায়। মঙ্গলবার বিকেলে শহরের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকা থেকে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও পৃথক অভিযানে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রোকসানা আক্তার (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মো. সিরাজ মিয়া (৪৮) নামে আরও দুজনকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করে আটককৃতদের রাত ৯টার দিকে ভৈরব থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মোট ৬ কেজি গাঁজা উদ্ধারসহ চারজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় দুটি পৃথক নিয়মিত মামলা দায়ের করে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd