• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে: স্ত্রী’র আ-ত্ম-হ-ত্যা-র মামলায়!

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

এসবিডিনিউজ : ডেক্স রিপোর্ট : স্ত্রী ইকরার আ’ত্ম-হ-ত্যা’র ঘটনায় দায়ের হওয়া আ-ত্ম-হ-ত্যা-য় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার বিভিন্ন অভিযোগ, পারিবারিক সম্পর্কের অবনতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে করা কিছু পোস্টের বিষয়ে জাহের আলভীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১ মার্চ ঢাকার মিরপুরের বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার ঝু’ল’ন্ত ম-র-দে-হ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন।

এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ আ-ত্ম-হ-ত্যা-র প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আ-ত্ম-হ-ত্যা করতে বাধ্য হয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd