• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

জকিগঞ্জে (এনআইডি) তৈরির চেষ্টার অভিযোগে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক!

Reporter Name / ২২২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র জাল (ভোটার আইডিকার্ড) এনআইডি তৈরির চেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার ২২ জুন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাবুর বাজার এলাকার একটি কম্পিউটার ও প্রিন্টিং প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভারতীয় আধার কার্ডের তথ্য ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির উদ্দেশ্যে জৈনক ব্যক্তি দোকানটিতে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রতিষ্ঠানের পরিচালক মাহবুর সুলতান কৌশলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি ভারতীয় আধার কার্ড এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে সংরক্ষিত ভারতীয় বিভিন্ন কাগজপত্রের ছবিও পাওয়া গেছে। এসব নথির সত্যতা যাচাই করছে পুলিশ।

আটক ব্যক্তি নিজের নাম রাব্বি আহমদ বলে পরিচয় দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের কারণে তিনি বাংলাদেশে এসেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে আগের রাতে বাংলাদেশে প্রবেশ করেন এবং ফুফুর বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল। বাংলাদেশে চলাচলের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টা করেছিলেন বলেও তিনি পুলিশের কাছে স্বীকার করেন।

ঘটনার বিষয়ে স্থানীয়রা বলেন, “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আটক ব্যক্তির প্রকৃত পরিচয়, বাংলাদেশে প্রবেশের বৈধতা এবং এ দেশে আসার উদ্দেশ্য তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। তাই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “আটক ব্যক্তির পরিচয়, বাংলাদেশে প্রবেশের বৈধতা এবং জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্রও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd