• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা সহ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

Reporter Name / ২৫০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ সহ ২ জন মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানার দিক নির্দেশনায় এসআই(নি:)/মো: সেকান্দর আলী, এএসআই/বিকাশ চন্দ্র রায়, এএসআই/এমদাদুল হক, কং/৪৬৬ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ২১/০৬/২০২৬খ্রি. তারিখ সন্ধ্যা ১৮.৩০ ঘটিকার সময় জকিগঞ্জ থানাধীন জকিগঞ্জ পৌরসভাস্থ দক্ষিন মাইজকান্দি সাকিনের আলম আহমদ এর বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে ইটের সলিং রাস্তায় হইতে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ১| আলম আহমদ (৪৪), পিতা-আব্দুর রকিব, মাতা-শরীফা খাতুন, ২| মো: বাবুল আহমদ (৪০), পিতা-খলিলুর রহমান, মাতা-নেহার বেগম, উভয় সাং-মাইজকান্দি, জকিগঞ্জ পৌরসভা, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-১০, তাং-২১/০৬/২০২৬খ্রি., ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়েছে। এছাড়াও এএসআই(নি:)/এরশাদ মিয়া এএসআই(নি:)/শঙ্কর চন্দ্র সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ জকিগঞ্জ জি আর নং-১০/২৬ এর পরোয়ানাভুক্ত আসামী মারুফ আহমদ ডালিম (৩৩), পিতা-মো: আছদ্দর আলী, সাং-কাপনা, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে জকিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। ধৃত আসামীগণকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এ তথ্যটি নিশ্চিত করে জকিগঞ্জ থানা পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd