• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

ময়মনসিংহের ত্রিশালে আরবি শিখতে গিয়ে শি-শু ধ*র্ষ-ণ:মসজিদের ইমাম গ্রেপ্তার!

Reporter Name / ২৫৫ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : এ কোন সময় এল মসজিদের ইমামের কাছে ছোট শি-শু-টা ও নিরাপদ নয়,ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে চার বছরের এক শি-শু-কে ধ*র্ষ-ণে-র অভিযোগে একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের বাসিন্দা। তিনি ত্রিশাল উপজেলার চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভুক্তভোগী শিশুটি পার্শ্ববর্তী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত এবং নিয়মিত অভিযুক্ত ইমামের কাছে আরবি শিক্ষা নিতে যেত।

পরিবারের অভিযোগ, শনিবার (২০ জুন) বিকেলে আরবি শিখতে গিয়ে শি-শু-টি দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তার মা খোঁজ নিতে যান। এ সময় তিনি মসজিদের ভেতরে শি*শু*র সঙ্গে আপত্তিকর অবস্থায় ইমামকে দেখতে পান বলে অভিযোগ করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী শি-শু-কে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর পরামর্শ দেন।

এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির বাবা ত্রিশাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী শিশুর মা বলেন, “আমি আমার সন্তানের ন্যায়বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শি*শু*কে এমন ঘটনার শিকার হতে না হয়।”

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে এবং ঘটনার তদন্ত চলছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে ইমামকে আদালতে তোলা হলে এবং শিশুটির জবানবন্দি রেকর্ড করেন বিচারক,এসময় অভিযুক্ত ইমাম দোষ স্বীকার করে বলেন ভুল হয়েছে। জানা গেছে অভিযুক্ত নিয়মিত এমন আচরণ করতেন,তবে শি*শু*টি*কে ভয় দেখানোর কারণে সে বাড়িতে এসে বলতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd