• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

যে কারণে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো

Reporter Name / ৭১৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের ওপর আরোপিত সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সিলেট জেলা বিএনপি।লিখিত ব্যাখ্যা সন্তোষজনক বিবেচিত হওয়ায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর অনুমোদনক্রমে ২০ জুন তার এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। 
বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ৯ ফেব্রুয়ারি তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল
শনিবার (২০ জুন) জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, গত ৯ ফেব্রুয়ারি সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে শফিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদানপূর্বক সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি লিখিতভাবে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। জেলা বিএনপি তাঁর জবাব সন্তোষজনক বিবেচনা করায় তার বিরুদ্ধে জারি করা সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত সংসদ নির্বাচনের আগে বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ওঠেছিলো শফিকুর রহমানের বিরুদ্ধে।

তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন তিনি পরিস্থিতির শিকার হয়েছিলেন পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাড়িয়েছিল,দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে গেলে করা হত অবিশ্বাস ও কৌশলে অপমান এবং শুনতে হত কানে কানে নানা ফিসফিস ও কটুবাক্য,পরে নিরব হয়ে যাই,তাতে ও সমস্যা এরপর বহিষ্কারাদেশ। আমার কিছুই কারার ছিল না,একদিকে তৃনমুল,অন্যদিগে দলীয়ভাবে সর্মথিত প্রার্থী অন্যদিগে দলের দীর্ঘদিনের পরিক্ষিত এক বিদ্রোহী প্রার্থী, আমি  কাজ করতে গেলে ও সমস্যা,নিরব হলেও সমস্যা, এটিই ছিল বাস্তবতা

এসবিডিনিউজ বিশ্বস্ত একটি সূত্রে জানতে পেরেছে,লিখত জবাব,দলের দুঃসময়ে ভূমিকা,নির্যাতন,হামলা মামলা ইত্যাদি নানা কারণে দলের বৃহত্তর স্বার্থে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের খুব দুঃসময়ে তিনি জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন শফিকুর রহমান। দলের প্রতি ত্যাগ ও নেতাকর্মীকে আগলে রাখা মূলত এসব বিষয় আমলে নেওয়া হয়েছে। দলের দুঃসময়ে উপজেলার সভাপতির এই পদ নিতে অনেকে আগ্রহী ছিলেন না বলে ও জানা গেছে,কিন্তু তখন দলের পক্ষে তাঁরই এই ত্যাগ তিতিক্ষা দলটির দায়িত্বশীল নেতৃবৃন্দ বিবেচনায় নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd