এসবিডিনিউজ : সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী’র মৃ*ত্যু হয়েছে।যেই স্বামীর কাছে স্ত্রী-র নিরাপদ থাকার কথা সেই স্বামী হয়ে গেলেন ঘাতক।
নিহত আছিয়া বেগম (৩৫) উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাও ইউনিয়নের আলাপুর গামের মৃ-ত উস্তার আলীর মেয়ে।পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক ঘা-ত-ক স্বামী আমির আলীর (৪৫) শান্তিগজ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব আলীর ছেলে।
জানা যায়, অটোরিকশা চালক আমির আলীর সাথে আছিয়া বেগমের বিয়ের পর বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয়ে দূ’জনের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। আমির আলী স্ত্রী-সন্তান নিয়ে শশুর বাড়ীতে বসবাস করতেন। গত সোমবার (১৫ জুন) বিকাল ৪টায় উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির আলাপুর গ্রামের জনৈক আব্দুল মতিনের বাড়িতে প্রবেশের পথে কালভার্টের উপর পারিবারিক ঝগড়াঝটির বিষয়কে কেন্দ্র করে আমির আলীর সাথে তার স্ত্রী আছিয়া বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমির আলী সাথে থাকা একটি ধারালো ছুরি দিয়ে পেটসহ শরীরে আঘাত করে পালিয়ে যায়।
তাৎক্ষনিক ভাবে আছিয়া বেগমের বড় ভাবি রাহেলা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নি-জ হাতে ছু-রি বের করে এবং আশপাশের লোকজনের সহায়তায় আহত আছিয়া বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনার পর গত বুধবার বিকেলে আহত আছিয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃ*ত্যু*ব*র*ণ করেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, মূলত স্ত্রী’র পরকীয়ার বিষয় নিয়ে স্বামীর সাথে পারিবারিক কলহ চলছিলো। এরই জের ধরেই এ হ*ত্যা*কা*ন্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবিষয়টি স্থানীয় পুলিশ জানতে পেরে রাতেই র্যাব-৯ এর একটি দল ও থানা পুলিশের যৌথ এক অভিযানে সিলেট তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূ হ*ত্যার ঘটনায় পরকীয়ার আভাস পাওয়া গেছে,বিষয়টি তদন্তধীন। নিহতের মরদেহ সিলেট হাসপাতাল মর্গে ময়না তদন্ত চলছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।