নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ : ডেক্স রিপোর্ট: সিলেটে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে আতঙ্কে নগরবাসী,এর মধ্যে যদি হয় সুন্দরী তরুণী, তখন কেউ কি কল্পনা করবে এমন মেয়েরা ছিনতাইয়ের মত জগন্য অপকর্মে লিপ্ত।
কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশের অভিযানে ০২ সুন্দরী নারী ছিনতাইকারীকে গ্রেফতার করলো মহানগর পুলিশ,উদ্ধার হলো ছিনতাইকৃত স্বর্ণের নাকফুল
জানা যায় গত ০৬ জুন (শনিবার) ২০২৬ খ্রিস্টাব্দ
সময় বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটের সময় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ চালিবন্দর কাষ্টঘর এলাকায় কুলসুমা আক্তার সয়দা (১৯) নামের এক তরুণীকে ধা-রা-লো চা-কু প্রদর্শন করে ভ’য়’ভী’তি দেখিয়ে একটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয় ৩ ছিনতাইকারী।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে ছিনতাইকৃত স্বর্ণের নাকফুলসহ তানিয়া (১৮) নামে এক নারীকে আটক করে। পরে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অপর আসামি ঝুমা আক্তারকে রবিবার, ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ (১৮)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি: তানিয়া (১৮)পিতা: নুরুল ইসলাম মাতা: সমলা বেগম স্থায়ী ঠিকানা: লামাকাজী, বিশ্বনাথ, সিলেট,বর্তমান ঠিকানা: নয়াবাজার, আখালিয়া (ভাসমান), জালালাবাদ, সিলেট।ঝুমা আক্তার (১৮) পিতা: আব্দুল খালেক মাতা: মিনারা বেগম বর্তমান ঠিকানা: বাদামবাগিচা, লিটন মিয়ার কলোনী (ভাসমান), এয়ারপোর্ট থানা, সিলেট।
কোতোয়ালী মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঝুমা আক্তারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।