• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৮০ বছরের বৃদ্ধসহ আটক ২ জনের বিষয় যা জানা গেল?

Reporter Name / ৮০৩ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক – এসবিডিনিউজ :সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৮০ বছরে বৃদ্ধসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ মে) ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও স্থানীয়রা উপশহর এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় উৎসুক জনতারা নানা কটুক্তি ও শারিরীক লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।মবের চেষ্টা করা হলেও পুলিশের ভুমিকায় ভিক্টিমের স্বজনরা মব করতে পারেনি।

পুলিশ জানিয়েছে অভিযোগের ব্যাপারে তদন্ত করা হচ্ছে  পুলিশ সূত্রে আরো জানা যায়, ওই তরুণ (১৫) ও অভিযুক্তরা পূর্বপরিচিত। গত ২৯ মে কুরবানির ঈদের পরের দিন তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্ত দুইজন সুবিদবাজার এলাকার লন্ডনী রোডে একটি বাসায় নিয়ে যায়।সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তরুণটি বিষয়টি কাউকে না জানালেও পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।ভিক্টিম তরুণ দাবি করে এসব ঘটনা কাউকে না বলার জন্য বৃদ্ধা বিভিন্ন হুমকি প্রদর্শন করেন এবং নিজেকে একজন সুপরিচিত বিশিষ্ট মুরব্বি ও সালিসি ব্যক্তিত্ব হিসেবে জাহির করার চেষ্টা করেন।এসময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে তুলা ছবি ও দেখান।

গোপন সূত্রে জানা গেছে বৃদ্ধার আচরণগত কিছু সমস্যা রয়েছে পূর্ব থেকে,তবে বয়স ও শারিরীক গঠন ও বেশ ভূশের কারণে অনেক জায়গায় এমন আচরণে কিছু না হলেও এবার ধরা খেলেন।

এ বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আটক দুইজনের একজনের বয়স ৭৯/৮০ বছর এবং অপরজনের বয়স ৩৫ বছর। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd