• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যরাতে স্ত্রীর আবদার পূর্ণ করতে স্বামীকে যেতে হল কারাগারে! শীরয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ-র্ষ-ন : ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং ০৩ গ্রেফতার জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

পুলিশের বিশেষ অভিযান ১৯২ কেজি মাদকসহ গাঁজাবাবা গ্রেফতার

Reporter Name / ২৩৪ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ : হবিগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বিশেষ অভিযানে ১৯২ কেজি গাঁজা ও ০১টি মিনি পিকআপ গাড়ীসহ ০১ জন মাদক কারবারি গাঁজাবাবা গ্রেপ্তার।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মাধবপুর থানার নেতৃত্বে গত ৩১/০৫/২০২৬ খ্রি: তারিখে রাত ২১.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই (নিরস্ত্র)/প্রদীপ চন্দ্র সরকার, অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর পৌরসভাস্থ সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর সন্দেহভাজন সিমেন্টের পানির ফিল্টার বোঝাই ০১টি নীল ও হলুদ রংয়ের মিনি পিকআপ গাড়ী তল্লাশি করা হয়। তল্লাশিকালে সু কৌশলে মিনি পিকআপ হতে সিমেন্টের পানির ফিল্টারের ভিতর থেকে ১৯২ কেজী গাঁজা উদ্ধার করা হয়।

প্রাপ্ত মাদক জব্দসহ এ ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত ০১ জন আসামী ১। রিপন দাস (৩২), পিতা-রায় চরণ দাস, মাতা-সূর্যবালা দাস, সাং-সাতবর্গ, ওয়ার্ড নং-০৫, ইউ/পি-বুদন্তি, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়াকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত নীল ও হলুদ রংয়ের মিনি পিকআপ গাড়িটি জব্দ করা হয়।

আসামীর বিরুদ্ধে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd