• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
মধ্যরাতে স্ত্রীর আবদার পূর্ণ করতে স্বামীকে যেতে হল কারাগারে! শীরয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ-র্ষ-ন : ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং ০৩ গ্রেফতার জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের কানাইঘাটে আগফৌদ নারাইনপুর গ্রামে কবরস্থানের বিপুল পরিমাণ হাড়সহ ক-ঙ্কা-ল চুরি:চক্রের ০৪ সদস্য আটক!

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ – বিশেষ প্রতিনিধি: কানাইঘাট সিলেট। সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের কবরস্থান থেকে মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ ক,ঙ্কা-ল চোর চক্রের চার সদস্যকে আটক করেছে স্থানীয় জনগণ।

গতকাল সোমবার রাতে তাদের আটকের পর কানাইঘাট থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ চারজনকে থানায় নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,জনগণের হাতে আটককৃতরা হলেন বাউরগ্রাম গ্রামের সমছুদ্দিনের ছেলে বর্তমানে গাছবাড়ী বাজারে বসবাসরত ছালিম(৩০), জকিগঞ্জ শাহবাগ এলাকার জুয়েল (১৫)সে ব্রাহ্মণগ্রাম মামার বাড়ি থাকে, গোয়াইনঘাটের আশিক (১৫) বর্তমানে গাছবাড়ী বাজারে পরিবারের সাথে বসবাস করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে আগফৌদ নারাইনপুর গ্রামের একজন গর্ভবতী মা সন্তান জন্মদানের সময় সন্তানসহ মারা যান।সেই মা ও সন্তানের কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে গত এক সপ্তাহ আগে।

এ ঘটনার পর গ্রামবাসী চুরির সাথে জড়িতদের খুঁজে বের করতে অভিযান চালান। গ্রামবাসীর প্রচেষ্ঠায় গতকাল রাতে আলামতসহ তাদের আটক করা হয়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এসব কঙ্কাল চুরি করে বিক্রির উদ্দেশ্য না-কি অন্য কিছু এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।আটককৃতরা বলছেন তাবিজ করার জন্য এ কাজটি তারা করেছেন।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পুলিশ ০৪ জনকে থানায় নিয়ে এসেছে, তাদের সাথে কথা বলা হচ্ছে, পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd