• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
মধ্যরাতে স্ত্রীর আবদার পূর্ণ করতে স্বামীকে যেতে হল কারাগারে! শীরয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ-র্ষ-ন : ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং ০৩ গ্রেফতার জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ০২ সদস্য গ্রেফতার: লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার

Reporter Name / ৪৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ –

মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকায় এক নারীকে অ*স্ত্রে*র মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো-১। জাহাঙ্গীর আলম (৪২) ওরফে মরা জাহাঙ্গীর, সাং- পূর্ব ছিরামপুর, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট।২। আকমল হোসেন (৩৯), সাং- চান্দাই, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট।

গত ১৭/০৫/২০২৬ খ্রি. বিকালে সৈয়ারপুর লক্ষীবালা স্কুল রোড এলাকায় মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারীরা এক নারীকে অস্ত্রের ভয় দেখিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত  ২১/০৫/২০২৬ খ্রি. তারিখে সিলেট মহানগর এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, চক্রটি মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকায় এসে নারীদের টার্গেট করে ছিনতাই করত। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও দস্যুতা মামলায় দীর্ঘদিন কারাভোগের তথ্য পাওয়া গেছে, ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd