নিজস্ব প্রতিবেদক:এসবিডিনিউজ – ডেক্স রিপোর্ট, রাজধানীর মিরপুর পল্লবীতে আরেক চাঞ্চল্যকর শি-শু*কে ধ-র্ষ-নে-র পর হ*ত্যা*র ঘটনা ঘটেছে।
অসহায় রামিসার বাবার কথায় পুরো বিচার ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে।কতটা কষ্ট নিয়ে তিনি কথাগুলো বলেছেন,সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করছিলো, কি হয়েছে?
তিনি নিষ্ঠুর উত্তর দেন, আমাকে জিজ্ঞেস করছেন আর আমি বলবো? বললে আমার মেয়ে কি ফিরে আসবে,আমার মেয়ের আসামি শা*স্তি পাবে? আমি কিছু বলবো না।আমার বয়স ৫৫, এই দেশটাকে আমি চিনি দেশের আইন ব্যবস্থা সম্পর্কেও আমার জানা আছে।
আমার মেয়ে বিচার পাবে না।
সর্বোচ্চ ১৫ দিন,তারপর আমার মেয়ের ঘটনা হারিয়ে যাবে আরেকটা বড় ইস্যুর মাঝে।আপনারা যান এইখান থেকে আমি ও আমার পরিবার কিছু বলবো না।
আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না।