নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট -এসবিডিনিউজ : সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ডাকাতি ও দস্যুতার সাথে জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
গত ২৪/০৪/২০২৬ দিবাগত রাতে জকিগঞ্জ থানার বারহাল ইউনিয়নের বুরহানপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনার পর সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় জকিগঞ্জ থানার একাধিক টিম ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযানে নামে। জকিগঞ্জ থানার একটি টিম ১৪/০৫/২০২৬খ্রি. তারিখ জকিগঞ্জ থানাধীন ০৭নং বারঠাকুরী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ডাকাতির ঘটনায় জড়িত আসামী (১)রমজান আহমদ (৩০), পিতা-জামাল আহমদ জামু, গ্রাম- কাশিরচক, উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিল। ডাকাত রমজান বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: আইনে ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন ।
এছাড়াও গ্রেফতারকৃত ডাকাত রমজান উক্ত ডাকাতির ঘটনাসহ ডাকাতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার বিরুদ্ধে সিলেট জেলার জকিগঞ্জ থানাসহ গোলাপগঞ্জ মডেল থানা ও আশপাশ থানায় ০৮ টি মামলা রয়েছে। তার দেয়া তথ্য মোতাবেক (২) কয়েছ আহমদ @ কচালি (৩৮) পিতা-আব্দুল গণি, মাতা-কমলা বেগম, সাং-হাসিতলা, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এই তথ্যটি নিশ্চিত করেছে জকিগঞ্জ থানা পুলিশ সূত্র।