নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ -সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানার দিক নির্দেশনায় এসআই (নি:)/মোরশেদ আলম, এএসআই(নি:)/রমজান আলী জকিগঞ্জ থানা, জেলা-সিলেট সঙ্গীয় ফোর্স সহ ০৯/০৫/২০২৬খ্রি. তারিখ বিকাল ১৭.৪৫ ঘটিকার সময় জকিগঞ্জ থানাধীন ০১নং বারহাল ইউনিয়নের অন্তর্গত শাহগলী বাজারস্থ গরুর হাট সংলগ্ন খেওয়া ঘাট রোডস্থ হুসেন আহমদ এর দোকানের সামনে পাকা রাস্তা হইতে ৪০ বোতল ভারতীয় তৈরী মদ যার গায়ে OFFICER`S CHOICE PRESTIGE WHISKY PET BOTTLE MADE IN INDIA লেখা সহ আজমল হোসেন (৩৬), পিতা-মৃত আব্দুল জলিল, মাতা-হাওয়া বিবি, সাং-নিজ চাউরা উত্তর,থানা-কানাইঘাট,জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-০৬, তাং-০৯/০৫/২০২৬খ্রি., ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ২৪(খ)/৪১ রুজু করা হয়েছে।অদ্য ধৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।