নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ – সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৮,৫০০ পিস ইয়াবা-সহ জকিগঞ্জের লুৎফুর রহমান কে গ্রেফতার করেছে পুলিশ বিয়ানীবাজার থানা পুলিশ
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর দিক নির্দেশনায় একাধিক আভিযানিক টিম গত ০২/০৫/২০২৬ইং তারিখ বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউপির কচকটখা এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করিয়া ৮,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১। মোঃ লুৎফুর রহমসন (৪৮), পিতা-মৃত সিফত আলী, সাং-লোহার মহল, থানা-জকিগঞ্জ,জেলা-সিলেট ‘কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দ্বয়’কে অদ্য ০৩/০৫/২০২৬ ইং যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।