• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যরাতে স্ত্রীর আবদার পূর্ণ করতে স্বামীকে যেতে হল কারাগারে! শীরয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ-র্ষ-ন : ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং ০৩ গ্রেফতার জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে দেখিয়ে ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ:পিবিআই কর্তৃক চক্রের মূলহোতা গ্রেফতার

Reporter Name / ২৪৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ –
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ট্রেলিয়ায় উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গত ০১/১১/২০২৫ খ্রিঃ হতে ০১/০৩/২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত বিভিন্ন ধাপে প্রায় ৬০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ সামাল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সরাইল থানার মামলা নং-২২, তারিখ-১৫/০৩/২০২৬খ্রিঃ, ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২২ দায়ের করেন। পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে এসআই (নিঃ) মোঃ শাহাদাত হোসেন মামলাটি তদন্ত করছেন।

পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০১/০৫/২০২৬ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৫:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন ভাদুঘর গ্যাসফিল্ড সংলগ্ন এলাকা হতে প্রতারক চক্রের সক্রিয় সদস্য স্বপন কুমার রায়কো গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পিবিআই এর তদন্তে এবং আসামীর জবানবন্দি পর্যালোচনায় জানা যায় যে, আসামি স্বপন নীলফামারী জেলার জলঢাকা থানার দিয়াবাড়ি বাজারে ‘উৎসব ফার্মেসী’ নামক দোকানের মালিক। তিনি প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি তার পরিচিত স্থানীয় ব্যবসায়ী ও কলেজ শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম আতিকীসহ আরও কয়েকজনের নামে কৌশলে তিনটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলেন এবং সিমগুলো নিজের হেফাজতে রেখে প্রতারণার অর্থ পেমেন্ট হিসেবে গ্রহণ করেন। প্রাথমিকভাবে তিনটি মার্চেন্ট অ্যাকাউন্টে সর্বমোট ২৯,৩২,১৪১/- (ঊনত্রিশ লক্ষ বত্রিশ হাজার একশত একচল্লিশ) টাকা পেমেন্ট করে তার সহযোগী পলাতক আসামির মাধ্যমে নগদায়ন করে আত্মসাৎ করে।

ঘটনার সাথে জড়িত চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে পিবিআই-এর অভিযান অব্যাহত রয়েছে।পাশাপাশা মামলাটির তদন্ত অব্যহত রয়েছে বলে জানা গেছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd