• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের সাগরদিঘীরপাড়ে উত্ত্যক্তকারী/ ছিনতাই চেষ্টাকারী চক্রের ৩ সদস্য আটক জকিগঞ্জে ৯ নং মানিকপুর ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে যাওয়া মরইখাল এখন ময়লার ভাগাড়! সিলেটে দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী একজন প্রতারক আটক সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একজন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তরুণ-তরুণীসহ ৭ জন আটক, হোটেল সিলগালা গায়িকা ন্যান্সিকে নিয়ে আবেগঘন ফেইসবুক স্ট্যাটাস ভাইরাল, সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের তাৎক্ষনিক অভিযানে হানিট্রাপ চক্রের দুই নারীসহ মোট ৪ জন গ্রেফতার ও ০২ জন ভিকটিম উদ্ধার বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার আজ সরকারি সফরে সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেটে রোগীর অবস্থা খারাপ হউক আর ভালো হউক টিকিট ছাড়া তিনি রোগী দেখেন না?

সিলেটের সাগরদিঘীরপাড়ে উত্ত্যক্তকারী/ ছিনতাই চেষ্টাকারী চক্রের ৩ সদস্য আটক

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ : সিলেট মেট্রোপলিটন এলাকার কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক সাগরদিঘীরপাড়ে উত্ত্যক্তকারী/ ছিনতাই চেষ্টাকারী চক্রের ৩ সদস্য আটক।গত১৬/০৪/২০২৬ খ্রি. রাত আনুমানিক ১১:০৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন ০৩ নং ওয়ার্ডের সাগরদিঘীরপাড়স্থ ওয়াকওয়েতে অর্প রায় (২৩) ও তার স্ত্রী পলি রানী সূত্রধর (২০) বসে কথা বলার সময় একদল যুবক পরস্পর যোগসাজসে তাদের পথরোধ করে।

এ সময় অভিযুক্তরা তাদের স্বামী-স্ত্রী পরিচয় অস্বীকার করে মিথ্যা অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শন করে এবং পরিবারের সদস্যদের ফোন দিতে বলে। পাশাপাশি তাদের বৈবাহিক সম্পর্কের প্রমাণ হিসেবে কাগজপত্র দেখতে চায়। একপর্যায়ে তারা ত্রাস সৃষ্টি করে ভুক্তভোগীদের নিকট থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলেই ৩ জনকে আটক করতে সক্ষম হয় এবং তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করে।

আটককৃতরা হলো:১। মোঃ সাদিকুল হক সাদিক (২০), পিতা- মোঃ আছাদ আলী, মাতা- নাজমা বেগম, সাং- বড়কাপন, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ; বর্তমানে- কুমারগাঁও আ/এ, থানা- জালালাবাদ, জেলা- সিলেট।
২। অর্পন বিশ্বাস (২১), পিতা- রসরাজ বিশ্বাস, মাতা- শিমা বিশ্বাস, সাং- জয়সিন্ধী, থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জ; বর্তমানে- আজাদী-১০৯, মিরবক্সটুলা, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট এবং৩। রিফাত (২২), পিতা- শওকত আহমেদ, মাতা- রেহেনা বেগম, সাং- জিরুইন, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা; বর্তমানে- তাতিপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।

উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৯, তারিখ-১৭/০৪/২০২৬ খ্রি., ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) রুজু হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd