• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যরাতে স্ত্রীর আবদার পূর্ণ করতে স্বামীকে যেতে হল কারাগারে! শীরয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ-র্ষ-ন : ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং ০৩ গ্রেফতার জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সিলেটে দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী একজন প্রতারক আটক

Reporter Name / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ -সিলেটে দক্ষিণ সুরমা থানা এলাকায় গত ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২১:৪০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন “দুধওয়ালা কিচেন” রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে একজন ভূয়া পুলিশ অফিসারকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি আশরাফুল আম্বিয়া @ জায়ান আহমেদ (৩০), পিতা- মৃত আব্দুল মুকিত, মাতা- মার্জিয়া খাতুন; স্থায়ী ঠিকানা- গ্রাম রায়গড়, ডাকঘর ঢাকা দক্ষিণ, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট; বর্তমান ঠিকানা- (১) ইসলামপুর, তাতিকোনা, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট এবং (২) বাসা নং- ১১০, রায়নগর, দর্জিবন্দ, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, উক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করে আসছিল। ঘটনার দিন তিনি একইভাবে উক্ত রেস্টুরেন্টে উপস্থিত হয়ে চা পান করেন এবং উপস্থিত ব্যক্তিদের নিকট এসএমপি’র ডিসি (ডিবি)-এর মোবাইল নম্বর জানতে চান। এ সময় সেখানে উপস্থিত সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে গেলে তিনি নিজেকে এডিসি (ডিবি), ডিএমপি হিসেবে পরিচয় দেন।

পরবর্তীতে তার আচরণে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর নির্দেশে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেকে ভুয়া পরিচয়ে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেন। তাকে হেফাজতে নিয়ে দক্ষিণ সুরমা থানাতে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd