• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যরাতে স্ত্রীর আবদার পূর্ণ করতে স্বামীকে যেতে হল কারাগারে! শীরয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ-র্ষ-ন : ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং ০৩ গ্রেফতার জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একজন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name / ৩৫২ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ -অদ্য ১২/০৪/২০২৬ খ্রি. বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ সোলায়মান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শহর এলাকায় রুটিন ডিউটি করাকালে জেলরোড এলাকায় একজন দুর্ধর্ষ আসামী কর্তৃক অন্য আরেকজনকে যখমী করার মৌখিক সংবাদ প্রাপ্ত হন।

উক্ত সংবাদের প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজের সহায়তায় আসামীর অবস্থান শনাক্তপূর্বক কোতোয়ালী মডেল থানাধীন মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরি, ডাকাতি, মারামারিসহ বিভিন্ন মামলার আসামী হৃদয় মিয়া ওরফে পিচ্চি হৃদয় (২১), পিতা-মন্টু মিয়া, সাং-মনাফ মিয়ার কলোনী, মাছিমপুর, থানা- কোতোয়ালী, জেলা- সিলেটকে আটক করেন।

উল্লেখ্য, অদ্য ১২/০৪/২০২৬ খ্রি. দিনের বেলা উক্ত আসামী হৃদয় মিয়া ওরফে পিচ্চি হৃদয় কোতোয়ালী মডেল থানাধীন জেল রোড এলাকায় আমিন (৩৫) নামের এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির জেরে তাকে ধারালো ব্লেড দিয়ে গালে আঘাত করে জখম করে পালিয়ে যায়।

আটকের পর জিজ্ঞাসাবাদে আসামী সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। আসামি হৃদয় মিয়া ওরফে পিচ্চি হৃদয়কে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জখমী আমিন (৩৫) এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd