• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের সাগরদিঘীরপাড়ে উত্ত্যক্তকারী/ ছিনতাই চেষ্টাকারী চক্রের ৩ সদস্য আটক জকিগঞ্জে ৯ নং মানিকপুর ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে যাওয়া মরইখাল এখন ময়লার ভাগাড়! সিলেটে দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী একজন প্রতারক আটক সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একজন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তরুণ-তরুণীসহ ৭ জন আটক, হোটেল সিলগালা গায়িকা ন্যান্সিকে নিয়ে আবেগঘন ফেইসবুক স্ট্যাটাস ভাইরাল, সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের তাৎক্ষনিক অভিযানে হানিট্রাপ চক্রের দুই নারীসহ মোট ৪ জন গ্রেফতার ও ০২ জন ভিকটিম উদ্ধার বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার আজ সরকারি সফরে সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেটে রোগীর অবস্থা খারাপ হউক আর ভালো হউক টিকিট ছাড়া তিনি রোগী দেখেন না?

গায়িকা ন্যান্সিকে নিয়ে আবেগঘন ফেইসবুক স্ট্যাটাস ভাইরাল,

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ – বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র সংগ্রহ নিয়ে বিএনপি ঘরনার নারী নেত্রীদের মধ্যে চলছে নানামুখী আলোচনা।কেউ কেউ বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের স্মৃতিচারণ করে দিচ্ছেন ফেইসবুক পোষ্ট,অনেকেই পরিবারের অবদানের কথা স্মরণ করিয়ে আলোচনায় তৎপর রয়েছেন।সংরক্ষিত প্রতিটি আসনে একাধিক নারী নেত্রীগণ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে

বিশিষ্ট সংঙ্গীত শিল্পী কনকচাঁপা মনোনয়ন সংগ্রহ করতে গেলে কয়েকজন নারী তখন কনকচাঁপার মনোনয়ন সংগ্রহ নিয়ে প্রশ্ন তুলেন এবং বলতে শোনা যায়,কনকচাঁপা কেন মনোনয়ন সংগ্রহ করবেন তিনি বিএনপির কে, আরো কয়েকজন লোক উত্তেজিত নারী নেত্রীদের থামানোর চেষ্টা করেন।

গায়িকা ন্যান্সিকে নিয়ে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে লিখেন ন্যান্সি সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির পক্ষ থেকে নমিনেশন কিনেছেন কিনা কেউ জানেন? আমার ধারণা ন্যান্সি যেচে পড়ে নমিনেশন নিবে না।কারণ ন্যান্সি বিএনপিকে ভালোবাসে।এই ভদ্রমহিলার সামনে হাতছানি ছিলো বাংলাদেশের শ্রেয়া ঘোষাল হয়ে উঠবার- ন্যান্সি নিজের ক্যারিয়ারকে জুয়ার বোর্ডে ঠেলে দিছিলেন বিএনপির পক্ষে দাঁড়িয়ে।

হাসিনার ফ্যাসিবাদের রক্তহিম সময়ে স্রোতের বিপরীতে গিয়ে ন্যান্সি বেগম খালেদা জিয়ার পক্ষে সোশ্যাল মিডিয়াতে লিখে চরম নোংরামির শিকার হয়েছিলেন।একে একে লাইভ প্রোগ্রাম – টিভি প্রোগ্রাম সব হারিয়েছেন।

সালটা মনে আসছে না- চ্যানেল আইতে গায়িকা ন্যান্সির একটি সাক্ষাৎকার দেখছিলাম;সেই রিপোর্টে সাংবাদিক প্রশ্ন করছেন, আপনার রাজনৈতিক দর্শনের কারনে আপনি যেমন সুযোগ পাওয়ার কথা সেই সুযোগ পাচ্ছেন না?

ন্যান্সি হেসে জানিয়েছিলেন – এই কথা সত্য!এরপর ন্যান্সি নিজে থেকে কোন রাখডাক না রেখে বললেন, আমি বিএনপি করি। ছোট বেলা থেকে এই দলকে পছন্দ করি। কারো অজানা থাকলে আবার বলছি আমি বিএনপি করি”।

একটি বার চিন্তা করে দেখেন-
চঞ্চল চৌধুরী, শমী কায়সার , সাজু খাদেম,রিয়াজ, ফেরদৌস সহ দেশের সকল সেলিব্রিটিরা যখন বিএনপি চেয়ারপারসনের অফিসের সামনে নোংরামি করছিলো- ঠিক সেই সময়ে গার্টস নিয়ে ন্যান্সি জাতীয় চ্যানেলে প্রাউডলী এলান করেছে ‘ আমি বিএনপি করি’…

  • ফেসবুকে আসা হয় না- পরে ভুলে যাবো; লিখাও হবে না-
    তাই ইতিহাসের প্রত্যক্ষদর্শী হিসাবে ন্যান্সির জন্য এই স্বাক্ষী দেয়াটি নিজের দায়িত্ব মনে করে এই মধ্যরাতে পোস্ট দিয়ে গেলাম-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd