• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কালিগঞ্জে নুমান উদ্দিন হ-ত্যা-য় নতুন মোড়: রহস্যের জ’ট খুলতে জেরার মুখে কারা? সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত জকিগঞ্জে জুলাই যোদ্ধা জাফর আহমদ এর উপর হামলার অভিযোগের বিষয়ে যা জানা গেল? নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন ও কারামুক্তি লাভ সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে ৯ তরুণ-তরুণী আটক তোফায়েল আহমেদ কে নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম এর আবেগঘন ফেইসবুক স্ট্যাটাস পুলিশের বিশেষ অভিযান ১৯২ কেজি মাদকসহ গাঁজাবাবা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে নারী পর্যটককে উত্যক্তের ঘটনায় আটক ৩ কিশোরকে ছেড়ে দিলো এলাকাবাসী!

সিলেটের কানাইঘাটে কু’খ্যা’ত মাদক সম্রাট ইয়াছিন আলী এখন ও ধরাছোঁয়ার বাইরে

Reporter Name / ৬৬৪ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ – সিলেটের কানাইঘাটে কু’খ্যা’ত মাদক ব্যবসায়ী ইয়াসিন আলী এখন ও ধরাছোঁয়ার বাইরে।ধৃত মাদক ব্যবসায়ী ইয়াসিন আলী গতকাল রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় মাদকের চালান নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও গ্রামবাসী  তাকে ধাওয়া করে একপর্যায়ে সে বস্তাভরা ভারতীয় অবৈধ মাদক ফেলে পালিয়ে যায়,খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ এসব মাদক উদ্ধার করে কানাইঘাট থানায় নিয়ে যায়,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী ইয়াছিন আলী কানাইঘাট উপজেলার ৩ নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের পূর্ব দপনগর এলাকার বাসিন্দা।

তিনি মৃত ইলিয়াস আলীর ছেলে। স্থানীয়রা জানান দীর্ঘদিন থেকে ইয়াছিন আলী এলাকায় মাদকের রাজত্ব কায়েম করে চলছেন,সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ চোরাচালানের একটি  সিন্ডিকেট গড়ে তুলেছেন। প্রতিবাদ করলে হামলা ও মিথ্যা মামলার ভয় দেখান।মাদক ব্যবসায়ী ইয়াছিনের উপর কানাইঘাট সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে,স্থানীয় এক বাসিন্দা জানান ঢাকার একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে আরো বেপরোয়া হয়ে উঠেন।আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে বাড়িতে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা যাতে পুলিশ আসলে গোপন রাস্তা দিয়ে সটকে পড়তে পারেন।

ইয়াছিন আলীর বিরুদ্ধে বিজিবি উপর হামলার অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,ইয়াছিন আলী কানাইঘাটে মাদক ও চোরাচালানের এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন,তার সাথে প্রশাসনের কতিপয় অসাধু কারো হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।

ইয়াছিন আলী চক্রের কালো থাবায় সীমান্তবর্তী এই জনপদ অশান্ত হয়ে উঠছে,উঠতি বয়সী যুবকরা হাতের নাগলে পাচ্ছে মরণনেশা মাদক,মাদকাসক্ত হয়ে অনেক যুবক ও পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে,অপরাধ বিশ্লেষকরা মনে করেন এসবের রশি না টানলে সমাজ ব্যবস্থা মারাত্মক হুমকির সম্মুখীন পড়তে পারে।এখন দাবি উঠেছে মাদকব্যবসায়ী ইয়াছিন আলীকে অতিদ্রুত গ্রেফতার করা হউক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd