• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

শেরপুরে ট্রাংকে বন্দী লা-শ ৪৮ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন স্বামী-স্ত্রী গ্রেফতার

Reporter Name / ৮২৯ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক – এসবিডিনিউজ :শেরপুরে ট্রাংকে বন্দী লা-শ ৪৮ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন, স্বামী-স্ত্রী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

গত ০১/০৪/২০২৬ খ্রিঃ সকাল ০৯:৩০ ঘটিকায় শেরপুরের শ্রীবরদী পৌরসভার ৩নং ওয়ার্ডের তাঁতিহাটি পশ্চিম নয়াপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে একটি প্লেইনশীটের ট্রাংকের ভেতরে তালাবদ্ধ অবস্থায় তোশকে মোড়ানো, হাত-পা বাঁধা এক অ’জ্ঞা’ত’না’মা মহিলার অ’র্ধ’গ’লি’ত লা-শ উদ্ধার করা হয়। পিবিআই জামালপুর জেলা তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় সনাক্ত করে। নি-হ-ত মহিলার নাম মোছাঃ ডলি আক্তার, পিতা মোঃ আলাল মিয়া, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা।

ভিকটিমের পরিবারকে খবর দেওয়া হলে ভিকটিমের ভাই মোঃ শফিকুল ইসলাম শ্রীবরদী থানায় এসে লা-শ শনাক্ত করে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শ্রীবরদী থানার মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০২৬ খ্রীঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। পিবিআই এর সিডিউলভুক্ত মামলা হওয়ায় পিবিআই জামালপুর জেলা মামলাটির তদন্তভার স্ব-উদ্যোগে গ্রহণ করে এবং বর্তমানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম তদন্ত করছেন।

পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা গত ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় লা-শ বহনকারী অজ্ঞাতনামা নীল রং এর পিকআপ গাড়িটি সনাক্ত করে এবং শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন ভেলুয়া ইউনিয়ন এলাকা থেকে পিকআপ (ঢাকা মেট্রো ন ১২-২৮০৮) উদ্ধারসহ পিকআপ ড্রাইভার মোঃ আশরাফ আলীকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ নিয়ামুর নাহিদ (২৬) ও সহযোগী আসামী তার স্ত্রী মোছাঃ রিক্তা মনি (২৬) দ্বয়কে শেরপুর সদর থানাধীন ভাতশালা পল্লীবিদ্যুৎ অফিসের সম্মুখে গত ০৪/০৪/২০২৬ খ্রিঃ, রাত অনুমান ০৩.৪৫ ঘটিকার সময় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশী করে গ্রেফতার করা হয়। আসামীদ্বয় বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd