নিজস্ব প্রতিবেদক – এসবিডিনিউজ : ডেক্স রিপোর্ট সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ০৩ এপ্রিল ২০২৬খ্রি. তারিখ সকাল ০৯.৫০ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়নের পীরনগর সাকিনস্থ জকিগঞ্জ-টু- শেওলা রাস্তায় ইমন ভ্যারাইটিজ স্টোর এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল ওয়াহিদ (২৯), পিতা-মোঃ আব্দুর রহিম, মাতা-জিবুন নেছা, সাং-কাপনা, ০৪নং খলাছড়া ইউনিয়ন, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে ৫০০০ ( পাঁচ হাজার ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-০১, তাং-০৩/০৪/২০২৬খ্রি., ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০ (গ)/৪১ রুজু করা হয়েছে।