নিজস্ব প্রতিবেদক, শামীম আনোয়ার একজন পুলিশ অফিসার,নরসিংদী জেলায় কর্মরত।যে সময়ে পুলিশ নিয়ে মানুষ নানা কথা বলে ও বির্তকের খবর শুনা যায় সে সময় একজন পুলিশ অফিসারের বদলির আদেশে এলাকায় মানববন্ধনের ডাক।সত্যি বিষয়টি অসাধারণ অনেক পুলিশ বদলির পর মানববন্ধন করা তো দূরের কথা লোকজন আর ও খুশি হয়,ঠিক এমন সময়ে একজন পুলিশ অফিসারকে নিয়ে মানুষের আবেগ ভালবাসা,বিশ্বাস,শ্রদ্ধা দেখে মনে হল,পুলিশ তো পুলিশ কিন্তু এমন পুলিশ হতে সমস্যা কোথায়,যে এলাকায় যাবেন মানুষ আপনাকে ছাড়তে চাইবে না,এমন কাজ করুন,জনগণের মন জয় করুন,কথায় নয় কাজে জনতার পুলিশ হোন,সাইনবোর্ডে লেখা নয় প্রকৃতপক্ষে জনগণের বন্ধু হোন।এ বিষয়ে তিনি তাঁর ফেইসবুকে একটি পোস্ট আপলোড করেন নিম্নে তা হুবুহু তুলে ধরা হল
সর্বস্তরের নরসিংদীবাসীর প্রতি আমার করজোড় নিবেদন…সুপ্রিয় নরসিংদীবাসী,
আপনারা হয়তো ইতোমধ্যে জেনেছেন যে, সম্প্রতি আমাকে জেলা পুলিশ নরসিংদী থেকে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থল পুলিশের অপরাধ তদন্ত শাখা (সিআইডি)।
আমার বদলির সংবাদে নরসিংদীতে বসবাসকারী আমার সুহৃদগণ মন খারাপ করবেন, এটাই স্বাভাবিক। আমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখলাম, আমাকে যেন নরসিংদী থেকে বদলি না করা হয়, এই দাবিতে অনেকে মানববন্ধন ও সভা-সমাবেশ করারও ঘোষণা দিয়েছেন।
প্রিয় বন্ধুগণ,আমি প্রজাতন্ত্রের অনেক নিচের পর্যায়ের একজন কর্মচারী এবং আমার চাকরিটি একটি Transferable Job. অতীতে যেমন কর্তৃপক্ষের আদেশে আমি নানান জায়গায় বদলি হয়েছি, চাকরি করেছি, তারই ধারাবাহিকতায় এখন কর্তৃপক্ষ আমাকে নতুন দায়িত্ব পালনের জন্য উপযুক্ত মনে করেছেন বলেই সিআইডিতে পদায়ন করেছেন। একজন শৃঙ্খলাবদ্ধ কর্মচারী হিসেবে সেই নির্দেশ মেনে আমাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এটাই আমাদের পেশার নিয়ম। তাছাড়া আমি যতটুকু দায়িত্ব পালন করেছি বা করতে পেরেছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশেই সেটি করা সম্ভব হয়েছে। এখানে ব্যক্তিগত কৃতিত্বের কোনো বিষয় নেই।
আপনাদের কাছে করজোড় অনুরোধ করে এবং আমার প্রতি ভালবাসা প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি সুস্পষ্টভাবে জানাতে চাই— শুধু আমার ক্ষেত্রে নয়, কোনো কর্মকর্তার বদলি বা পদোন্নতির মতো প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে দাবিদাওয়া পেশ করার কোনো উদ্যোগের সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। কারণ, এ ধরনের কার্যক্রম শুধু আমার ব্যক্তিগত অবস্থান বা পছন্দের প্রশ্ন নয়; এটি আমার পেশাগত শৃঙ্খলা, নীতিগত অবস্থান এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধের পরিপন্থী। একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে আমি কখনোই চাই না, আমার নাম বা অবস্থানকে কেন্দ্র করে এমন কোনো উদ্যোগ গ্রহণ করা হোক, যা প্রশাসনিক প্রক্রিয়া বা শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
আপনাদের প্রতি আমার অগাধ ভালোবাসা ও আস্থার জায়গা থেকেই বলছি— যদি সত্যিই আমাকে সম্মান ও স্নেহ করে থাকেন, তবে দয়া করে এই ধরনের সব উদ্যোগ থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। আর এটাই হবে আমার প্রতি আপনাদের ভালোবাসার সবচেয়ে উচ্চতর ও মর্যাদাপূর্ণ প্রকাশ।
আজ, ১৮ মার্চ (বুধবার) বিকেলে আপনারা যে কর্মসূচির ঘোষণা করেছিলেন, সেটি বাতিল করার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক ও সনির্বন্ধ অনুরোধ রাখছি।
আপনারা আমার আন্তরিক দোয়া, শুভকামনা ও অফুরান ভালোবাসা জানবেন।
ভালো থাকুন, নিরাপদ থাকুন।
শামীম আনোয়ার
আপনাদেরই একজন কৃতজ্ঞ সহযাত্রী