• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মাজারে শিকল সাইজি বেঁধেও শেষ রক্ষা হলো না মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হ-ত্যা মামলার লিটনের ঢাকায় গ্রেফতার!

জকিগঞ্জে আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name / ২৫০ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় ব্যারিষ্টার মোহাম্মদ আকমাম খাঁনের অর্থায়নে প্রতিষ্ঠিত চ্যারিটি ট্রাস্ট “আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের” উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রথম ধাপের এই বিতরণ কার্যক্রমে প্রায় ৩০ টি পরিবারকে সহায়তা করা হয়েছে,ধাপে ধাপে এই কার্যক্রম অব্যাহত থাকবে,আগামী ২৭ রমজান থেকে দারুল ক্বিরাতের সমাপনী অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

মোহাম্মদ আকমাম খাঁন যুক্তরাষ্ট্রে বসবাস করলে ও তিনি সব সময় তাঁর জন্মভূমি জকিগঞ্জ-কানাইঘাট নিয়ে ভাবেন।তিনি বর্তমানে বাংলাদেশ “ল” এট সোসাইটি ইউ এস (ইনক) এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবেক ছাত্রনেতা হিসেবে নিজ উপজেলায় খুবই জনপ্রিয় ছিলেন,জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সদস্য ছিলেন।ছাত্র রাজনীতিতে থাকা অবস্থায় একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীবিদ হিসেবে সকলের কাছে খুবই পরিচিত গ্রহণযোগ্য ছিলেন এবং একজন মানবিক মানুষ হিসেবে ছোটবেলা থেকেই সমাজসেবায় আত্মনিয়োগ করেন।

ভবিষ্যতে তাঁর প্রতিষ্ঠিত চ্যারিটি ট্রাস্টের মাধ্যমে জকিগঞ্জ-কানাইঘাটের সুবিধা বঞ্চিত,অসচ্ছল মানুষের জন্য নানা কর্মসূচি গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

মোহাম্মদ আকমাম খাঁনের বাড়ি জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামে।সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।পরিবারের সবাই উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত।পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে সমাজের নানা কল্যানমূলক কাজ সম্পাদন করা হয় বলে জানা গেছে।

তিনি ইছামতী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট এমসি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে থেকে গ্রাজুয়েশন শেষ করে,উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেে পাড়ি জমান।সেখানে বিভিন্ন নামকরা বিশ্ব বিদ্যালয় থেকে ব্যারিষ্টারি পড়া শেষ করেন।পিএইচডি ডিগ্রি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

নতুন প্রজন্মের ভাবনা স্বপ্নবাজ ও মেধাবীরা আগামীদিনে এলাকার নেতৃত্ব দিলে সাধারণ মানুষ উপকৃত হবে। আগামীদিনে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের বুকে ও স্বপ্ন রয়েছে।এমন মেধাবী লোককে সাধারণ জনগণ চায়।তবে জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে যুক্ত হবেন কিনা এই বিষয়ে কিছু বলেননি।তবে দেশের ও এলাকার প্রয়োজনে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন বলে জানান।

বিগত করোনাকালীন সময়,বন্যা ও দলের দূর্দিনে নিরবে নিভৃতে মোহাম্মদ আকমাম খাঁন সাধ্য অনুযায়ী সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীর পাশে ছিলেন।ভবিষ্যতে ও তাঁর প্রতিষ্ঠিত মোহাম্মদ আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্ট ও ব্যক্তিগত উদ্যোগে জনগণের কল্যানে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd