নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ-গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রবাসী মনির হোসেনের বাড়িতে ৫ জনকে গ-লা কে-টে হ-ত্যা-র ঘটনাটি ঘটেছে মূলত ফোরকান মিয়া নামক এক ভাড়াটিয়া গৃহকর্তার দ্বারা সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা ৮ মে ২০২৬ (শুক্রবার) রাতে রাউতকোনা গ্রামে সংঘটিত হয়েছে।নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), তাদের তিন মেয়ে মিম (১৫), মারিয়া (৮) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)।এই মর্মান্তিক হ-ত্যা-কা-ণ্ডে-র বিষয়ে উল্লেখযোগ্য তথ্যগুলো হলো,ঘটনার স্থান:গাজীপুর কাপাসিয়ার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া ফোরকান মিয়ার ঘর।
প্রধান সন্দেহভাজন: নিহতদের স্বামী ও বাবা ফোরকান মিয়া (৪০) তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক এবং ঘটনার পর থেকে পলাতক।হত্যাকাণ্ডের কারণ: প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।আলামত: ফোরকান মিয়া তার স্ত্রী ও সন্তানদের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে এই নির্মম হ-ত্যা-কা-ণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।পুলিশের ভাষ্য: পুলিশ ফোরকান মিয়াকে হন্যে হয়ে খুঁজছে এবং এই ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে।মূল তথ্য: হ-ত্যা-কা-ণ্ডে-র শিকার হয়েছেন মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া ফোরকান মিয়ার পরিবার।
এমন অমানবিক হৃদয়বিদারক ঘটনায় পুরো দেশবাসী হতবাক,আজ গোপালগঞ্জে নি-হ-ত-দে-র জানাযা অনুষ্ঠিত হয়,পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কি করে একজন মানুষ এমন নির্দয় ঘটনা ঘটাতে পারে।আমাদের পারিবারিক ও সামাজিক নৈতিক অবক্ষয়ের এক জ্বলন্ত উদাহরণ হতে পারে।