নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার জকিগঞ্জ থানায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযান চলাকালে গত ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ২১:২০ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) মিরাজুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জকিগঞ্জ থানাধীন ০৮ নং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল সাকিনস্থ জনৈক আলী হোসেন শাপলু এর বসতঘর হতে আবুল হাসনাত সিদ্দিকী রনি (৪২), পিতা-আবুল খায়ের, সাং-রারাই (থানা বাজার), থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট হতে একটি দুনলা বন্দুক, ০৯ (নয়) টি কার্তুজ, একটি লোহার ছুরা, একটি স্টিলের স্লাই রেঞ্জ এবং একটি লোহার হাতুড়ি জব্দ করা হয়। উল্লেখ্য, ধৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৪টি নিয়মিত মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।