নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার জকিগন্জ উপজেলার ০২ নং বীরশ্রী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত চিরপুর গ্রাম থেকে গত শুক্রবার রাত আনুমানিক ১.৩০ ঘটিকার সময় একটি মহিষ চুরি হয়েছে বলে জানা গেছে।যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে চিরপুর গ্রামের আব্দুল হান্নান মিয়ার সাথে যোগাযোগ করার আহবান করা হয়েছে। আব্দুল হান্নান পেশায় একজন দিনমজুর তার শেষ সম্বল টা হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।
এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।এবং যোগাযোগের জন্য একটি নম্বর দেওয়া হল।যোগাযোগনাম্বার01706452097(বজলু)
সাম্প্রতিককালে চু’রি ছিনতাই বেড়েছে,ড্রাইভার কে বেঁধে রেখে,সিএনজি,টমটম গাড়ির ব্যাটারি এবং সিলেটে কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় স্যোসাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।সামনে যেহেতু পবিত্র ঈদুল ফিতর সবাই সতর্ক থাকবেন।নিজের সম্পদ ও মালামাল রক্ষায় নিরাপদ চলাচল ও সচেতন থাকুন