এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি তিন সপ্তাহের সংক্ষিপ্ত বিদেশ সফরে গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে দেশ ত্যাগ করেছেন। তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন।
সফরের শুরুতে তিনি পবিত্র উমরাহ পালন করবেন। এরপর আগামী ৬ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করবেন।
যুক্তরাজ্যে অবস্থানকালে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন এবং খেলাফত মজলিসের উদ্যোগে তাঁকে পৃথকভাবে সংবর্ধনা প্রদান করা হবে। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিন সপ্তাহের সফর শেষে আগামী ২২ আগস্ট দেশে ফিরে তিনি পুনরায় তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সংসদীয় দায়িত্ব পালনে অংশগ্রহণ করবেন।