এসবিডিনিউজ নিউজ : নিজস্ব প্রতিবেদক : সীমান্তবর্তী উপজেলা সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।
জানা যায় সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩১ জুলাই ২০২৬খ্রি. তারিখ সকাল ০৯.৪০ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৪নং খলাছড়া ইউনিয়নের অর্ন্তগত পশ্চিম লোহারমহল সাকিনে আসামী সিরাজ উদ্দিন @ সিরাই এর বসতঘর হইতে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ সিরাজ উদ্দিন @ সিরাই (৪০),পিতা: ইউসুফ আলী, মাতা: উজফা বেগম, গ্রাম- পশ্চিম লোহার মহল (৪নং খলাছড়া ইউনিয়ন) , উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেটকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত রুজু করা হয়েছে।অদ্য গ্রেফতারকৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।