• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

সিলেটের কানাইঘাটে নামাজরত অবস্থায় শাশুড়ীকে কু’পি’য়ে গুরুতর আহতের মামলায় পুত্রবধু তাসনিয়া জেল হাজতে!

Reporter Name / ৫৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : কানাইঘাট থেকে বিশেষ প্রতিনিধি -সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের দক্ষিণ বাণীগ্রামে শাশুড়ীকে কু’পি’য়ে গুরুতর আহতের মামলায় পুত্রবধু এখন জেল হাজতে।

জানা যায়,পারিবারিক কলহের জের ধরে গত ১৫ অক্টোবর মাগরিবের নামাজরত অবস্থায় শাশুড়ী সালেহা বেগম ৫০ কে ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে পুত্রবধু তাসনিয়া বেগম (২২)। শাশুড়ীকে আহত করার পর পুত্র বধূ তাসনিয়া বেগম স্বামীর বাড়ী থেকে পালিয়ে যান। এঘটনায় গুরুতর আহত সালেহা বেগমের মেয়ে জুলফা বেগম বাদী হয়ে কানাইঘাট থানায় তাসনিয়া বেগমকে আসামী করে মামলা করেন।

কানাইঘাট থানার মামলা নং- ২১ তারিখ- ২২ ডিসেম্বর ২০২৫ ইং। মামলা দায়েরের পর তাসনিয়া বেগম পলাতক ছিলো। দীর্ঘদিন পলাতক থাকার পর গত সোমবার (২২ জুন) তাসনিয়া বেগম শাশুড়ীর আহতের মামলায় সিলেটের কানাইঘাট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে সিলেট জেল হাজতে রয়েছে পুত্রবধু তাসনিয়া বেগম। মামলার অভিযোগে উল্লেখ করা হয় তাসনিয়া বেগমের স্বামী প্রবাস থাকায় তিনি শাশুড়ী সালেহা বেগমকে নিয়ে স্বামীর বাড়ীতে থাকতেন। কিন্তু বিভিন্ন সময় শাশুড়ীকে নি’র্যা’ত’ন ও সময় খারাপ আচরণ করতেন পুত্রবধু তাসনিয়া বেগম। এমনকি শাশুড়ীর সঞ্চয় জমানো টাকা পয়সা নিয়ে যেতেন তাসনিয়া।

এনিয়ে পারিবারিক কলহের জের ধরে গত ১৫ অক্টোবর যখন নিজ গৃহে মাগরিবের নামাজ আদায় করার সময় সিজদারত অবস্থায় পুত্র বধু তাসনিয়া বেগম ধা’রা’লো দা দিয়ে শাশুড়ীর মাথায় এলোপাতাড়ী কু’পি’য়ে গুরুতর র*ক্তা*ক্ত জ-খ-ম করে তাসনিয়া পালিয়ে যায়।

দীর্ঘদিন সিলেট এম. এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সালেহা বেগম। পুত্রবধুকে জামিন না মঞ্জুর করে আদালত জেল হাজতে প্রেরণ করায় মামলার বাদী জুলফা বেগম সহ তার পরিবারের সদস্যরা প্রাথমিক ন্যায় বিচার পেয়েছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd