• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

সিলেটে প্রেমের টানে স্কুলছাত্রীকে নিয়ে উধাও গৃহশিক্ষক দীর্ঘ এক মাস পর উদ্ধার ও গ্রেপ্তার শিক্ষক

Reporter Name / ২৫৭ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকা থেকে নিখোঁজ হওয়া নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রায় এক মাস পর উদ্ধার করেছে র‌্যাব-৯।এ ঘটনায় প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে অ-প-হ-র-ণে-র অভিযোগে গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত গৃহশিক্ষক অন্তর খাঁন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়া পাড়া এলাকার আজাদ খাঁনের ছেলে।

শুক্রবার (১৯ জুন) গ্রেপ্তারকৃত অন্তর খাঁনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মোগলাবাজার থানা পুলিশ।

র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী দক্ষিণ সুরমার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ২১ মে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবার প্রথমে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, মেয়েটির গৃহশিক্ষক অন্তর খাঁন প্রেমের প্রলোভন দেখিয়ে স্থানীয় কলাবাগান বাজার এলাকা থেকে তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে অ*জ্ঞাত স্থানে আটকে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd