• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সৌদি ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন সিলেট ০৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি কুলাউড়ার উপজেলার সুমাইয়া ফেরদৌস সিলেটের কানাইঘাটের নতুন ইউএনও জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যরাতে স্ত্রীর আবদার পূর্ণ করতে স্বামীকে যেতে হল কারাগারে! শীরয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ-র্ষ-ন : ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং ০৩ গ্রেফতার জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে ৯ তরুণ-তরুণী আটক

Reporter Name / ৩১২ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ -সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন তরুণ-তরুণীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ৬ জন যুবক ও ৩ জন যুবতী রয়েছেন। মঙ্গলবার (২ জুন) দুপুরে হোটেল নিউ লেমন গার্ডেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেশিরভাগই কিশোর-কিশোরী ও তরুণ বয়সী। তাদের অনেকেই সাময়িক আনন্দ ও ভুল সম্পর্কের মোহে নিজেদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

আটককৃতরা হলেন— শাহ আলম (৪৫), আকলিছ মিয়া (২৫), আলম মিয়া (২২), রুবেল মিয়া (৩৫), আজিজুল (১৮), সাইফুল ইসলাম (২২), সাদিয়া (১৮), ইয়াসমিন (১৯) ও সাদিয়া বেগম (১৯)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সমাজ বিজ্ঞানীদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার,পারিবারিক নজরদারির অভাব এবং দ্রুত সম্পর্কের সংস্কৃতি অনেক তরুণ-তরুণীকে বিপথে ঠেলে দিচ্ছে। সাময়িক সুখের আশায় তারা নিজেদের শিক্ষা, পরিবার ও ভবিষ্যৎ জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও মত তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd