নিজস্ব প্রতিবেদক – এসবিডিনিউজ : সিলেট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গোয়াবাড়ীর আলী বাহার চা বাগান এলাকায় ঘুরতে আসা এক নারী পর্যটক উত্যক্ত ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটার ভিডিও ওই তরুণী নিজেই ফেসবুকে লাইভ এসে বলেন এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন কিশোর ও তরুণ ওই নারী পর্যটককে অনুসরণ করে অশোভন আচরণ করছে। একপর্যায়ে তরুণী ক্ষোভ প্রকাশ করে বলেন, “তোমরা মেয়ে দেখো নাই?” তবে অভিযুক্তরা সেখান থেকে সরে না গিয়ে আরও বিরক্ত করতে থাকে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি ভাইরাল হওয়ার পর স্থানীয়রা তিন কিশোরকে শনাক্ত করে আটক করেন। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, কিশোররা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পর্যটন এলাকায় নারী নিরাপত্তা ও স্থানীয়দের দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।